হোম > শিক্ষা

এবারের রোজায় খোলা থাকছে স্কুল

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত।

২০২৬ শিক্ষাবর্ষে ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারের ছুটি তালিকা থেকে ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের অনেক দিন্ই স্কুল খোলা রাখা হবে।

প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালে ৮ মার্চ থেকে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। অথচ ১৭ ফেব্রুয়ারি (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) থেকে রোজা শুরু হওয়ার কথা। যদি সেদিন থেকে রোজা শুরু হয়, তাহলে ২১ রমজান পর্যন্ত স্কুল খোলা থাকবে।

২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ইদুল ফিতর মিলিয়ে ২৮ দিন ছুটি রাখা হয়েছিল। তবে ২০২৬ সালে এ রোজা-ঈদসহ এ দিবসগুলো উপলক্ষে ছুটি কমিয়ে ১৯ দিন করা হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে আগে ১৫ দিন ছুটি ছিল। এবার তা ১২ দিন করা হয়েছে। এছাড়া শীতকালীন অবকাশও একদিন কমানো হয়েছে।

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

মেধাবী তরুণরাই নতুন রাজনীতির নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালে একই প্রশ্নে হবে এসএসসি-দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা

অধ্যক্ষ আমিনুল বরখাস্ত, দায়িত্বে ফরহানা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী