হোম > শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ

স্টাফ রিপোর্টার

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়েছে। প্রকাশিত খসড়ার ওপর অংশীজনের মতামতের আহ্বান করা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, ঢাকা মহানগরের সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫-এর খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়া অধ্যাদেশটি চূড়ান্ত করতে সব অংশীজনের মতামত ইমেইল ds univl@moedu.gov.bd বা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব, (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়শাখা) কাছে ৭ কার্যদিবসের মধ্যে মতামত পাঠানোর জন্য বলা হয়েছে।

এদিকে কলেজের বিদ্যমান কাঠামো বজায় রাখতে আজ বুধবারও সরকারি সাত কলেজে কর্মরত শিক্ষা ক্যাডাররা নিজ-নিজ কলেজে মানববন্ধন করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রতিবাদ জানাচ্ছে।

এর আগে ৭ সাত কলেজের শিক্ষার্থীরাও মানবন্ধন করে নিজ নিজ কলেজের স্বাতন্ত্র্য বজায় রাখার পক্ষে মানবন্ধন করেছে।

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

মেধাবী তরুণরাই নতুন রাজনীতির নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালে একই প্রশ্নে হবে এসএসসি-দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা

অধ্যক্ষ আমিনুল বরখাস্ত, দায়িত্বে ফরহানা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী