হোম > শিক্ষা

ঈদের আগে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জন্য সুখবর

আমার দেশ অনলাইন

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের গত নভেম্বর ও ডিসেম্বর মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। রোববার অধিদপ্তর থেকে এসব চেক ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত দুই মাসের অনুদানের সরকারি অংশ হিসেবে মোট চারটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

এর মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে এসব চেক পাঠানো হয়েছে, যাতে সংশ্লিষ্ট শিক্ষকরা সহজেই তাদের প্রাপ্য অর্থ উত্তোলন করতে পারেন।

অধিদপ্তর জানায়, ১৫ মার্চের পর থেকে শিক্ষকরা সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে তাদের পাওনা অনুদানের অর্থ উত্তোলন করতে পারবেন। দীর্ঘদিন পর দুই মাসের অনুদানের অর্থ ছাড় হওয়ায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা