হোম > শিক্ষা

ডাকসু জিএস ফরহাদের বাগদান, জানা গেল পাত্রীর পরিচয়

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের বাগদান আজ বুধবার ।

রাজধানীর কাঁটাবন মসজিদ তাদের আকদ সম্পন্ন হবে। জানা গেছে, এস এম ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেত্রী।

বিভিন্ন সূত্রে জানা গেছে, কনে সানজিদার বাড়ি ফেনী জেলায়। ব্যক্তিজীবনে তিনি তুলনামূলকভাবে প্রচারবিমুখ হলেও ছাত্ররাজনীতিতে তার সক্রিয় ভূমিকার কথা উঠে এসেছে।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে এক পোস্টে জানান, ডাকসুর জিএস এসএম ফরহাদ আগামীকাল বিয়ে করছেন, ইনশাল্লাহ। তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং দাম্পত্য জীবন সুখি হোক এই কামনা করেন।

ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এসএম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে রয়েছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছে সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছে ফরহাদ হোসেন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।

ভিপি পদে সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮।

জিএস পদে সর্বোচ্চ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন এসএম ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদল সমর্থিত হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের বৈঠক

রাইড শেয়ারিংয়ের উপার্জিত অর্থে ঢাবি শিক্ষার্থীর ফরম ফিলাপ করালেন ছাত্রদল নেতা

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, শিক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

ক্ষমতার দাপট দেখিয়ে কেউ ঢাবিতে টিকে থাকতে পারেনি: উপাচার্য

উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির ফল কতটা গুরুত্বপূর্ণ

হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীনবরণ