হোম > শিক্ষা

এসএসসির গণিত পরীক্ষার তারিখ পেছাল

স্টাফ রিপোর্টার

অনুষ্ঠিতব্য এসএসসির গণিত পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। পরীক্ষাটি ২০ এপ্রিল হওয়ার কথা ছিলো। এদিন খ্রিস্টান ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে হওয়ায় এ পরীক্ষা একদিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আগামী ১০ এপ্রিল চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। রুটিন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হবে ৮ মে। ১০ মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

চলতি বছর ১১ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

সিওয়াইবি ঢাকা কলেজ শাখার নতুন সভাপতি মাহমুদ, সম্পাদক আবু জার

সরকারি প্রাথমিক শিক্ষকদের কড়া সতর্কবার্তা অধিদপ্তরের

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত হচ্ছে

কিউএস বিশ্ব র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রাথমিকের সব দপ্তর ও বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই বিপ্লব স্মরণে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার আয়োজন ডাকসুর

কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

আম্মারের বিরুদ্ধে হল সংসদ নেতাকে লাঞ্ছনার অভিযোগ