হোম > শিক্ষা

শাকসু নির্বাচন বানচালের অভিযোগ ছাত্রশিবিরের

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার (ইউসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মাসুদ রানা বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে শাকসু পুনর্গঠন ও বাস্তবায়নের উদ্যোগ নিক। এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার বৈধ প্ল্যাটফর্ম। শাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি, মতামত ও সমস্যাগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারবে। এর মধ্য দিয়ে গড়ে উঠবে ভবিষ্যত নেতৃত্ব।

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষ শাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা সবসময়ই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছি। নির্বাচন হলে আমরা জয়লাভ করব, ইনশা আল্লাহ।

আবাসিক হলের পরিবেশ প্রসঙ্গে মাসুদ রানা বলেন, আগে যেমন নির্দিষ্ট দলের নামে কক্ষ বরাদ্দ থাকত, আমরা তেমন পরিবেশ চাই না। ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি থাকবে, তবে হলে রাজনীতি সীমিত থাকবে। হলে শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে থাকবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, গবেষণার সুযোগ বৃদ্ধি, ছাত্রীদের নিরাপত্তা ও সম্মান রক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রসার, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়নসহ বহিষ্কার ইস্যু ও সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন ছাত্রশিবির নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে