হোম > শিক্ষা

বেরোবিতে প্রথমবর্ষের ক্লাস শুরু আজ, র‌্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

প্রতিনিধি, বেরোবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রোববার (১০ আগস্ট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু হচ্ছে। নবীনদের ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে র‌্যাগিংয়ের বিষয়ে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‌্যাগিংয়ের সঙ্গে কেউ জড়িত প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি স্থায়ী বহিষ্কার করা হবে জানিয়েছেন প্রক্টর ফেরদৌস রহমান।

শনিবার রাতে বেরোবি প্রক্টর ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাগিং নয়, সহানুভূতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই হোক বেরোবিয়ানদের পরিচয় । র‌্যাগিং একটি মানসিক ব্যাধি ও শাস্তিযোগ্য অপরাধ।

র‌্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, র‌্যাগিংয়ের বিষয়ে গতবছরের ন্যায় এবারও ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির টহল জোরদার করা হবে। আর র‌্যাগিং প্রতিরোধের জন্য বিশেষ একটা টিম গঠন করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার না হয় সে জন্য আমরা কাজ করছি। র‌্যাগিংয়ের সঙ্গে কেউ জড়িত প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি স্থায়ী বহিষ্কার করা হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, র‌্যাগিং বিষয়ে আমরা জিরো টলারেন্স। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ র‌্যাগিং করলে শৃঙ্খলা কমিটির মাধ্যমে তা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, গতবারের মতো এবারও আমরা আবাসিক হল ও অ্যাকাডেমিক ভবনগুলোতে অভিযোগ বক্স রাখব। এখানে যে কেউ পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারবে। এছাড়া তাদের প্রক্টর অফিসের নাম্বার দেওয়া হবে। যাতে তারা সবসময় যোগাযোগ রাখে। আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের আমরা এ ধরনের কালচার পুনরায় চালু হতে দেব না।

লুঙ্গি পরে গামছা ঝুলিয়ে ভাইভা বোর্ডের পরীক্ষায় শিক্ষার্থী

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ড্যাফোডিলে হাম প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

ইউজিসির হিট প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

শিক্ষক সংকটে স্থবির প্রাথমিকের লেখাপড়া

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন