হোম > শিক্ষা

খালেদা জিয়ার জন্মদিনে জবি ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

প্রতিনিধি, জবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী ও শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও হাফেজে কোরআনের মাঝে খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

শুক্রবার রাজধানীর ধোলাইখালের গোয়ালঘাট লেনের মাদ্রাসাতুল আশরাফ আল-ইসলামিয়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাফেজ মোহাম্মদ হোসাইন আহমেদের সঞ্চালনায় আয়োজনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সমগ্র দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার বলেন, বাংলাদেশ যার একমাত্র ঠিকানা, দেশের মানুষ যার শেষ আশ্রয়স্থল এমন মহীয়সী, ত্যাগী, দেশপ্রেমী, আমাদের মা ফ্যাসিস্ট হাসিনার রোষানলে পড়ে বার বার কারাবাসে তীব্র নির্যাতন আর একাকীত্বে দিন কাটিয়েছিলেন।

ঢাবির ৫৪তম সমাবর্তনে গলাকাটা ফি নির্ধারণ করে শিক্ষার্থীদের জিম্মি করা চলবে না: মুসাদ্দিক

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ

ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি, আবেদন শুরু ১ নভেম্বর থেকে

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সহযাত্রী

খেলাধুলার মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

সাবিকুন নাহার তামান্নাকে অভিনন্দন জানালেন সাদিক কায়েম

দেশের শীর্ষস্থানীয় আলেমদের কাছে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাবনা