হোম > শিক্ষা

সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক আজ

স্টাফ রিপোর্টার

নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ শনিবার (২৭ এপ্রিল) মতবিনিময়ে বসছে জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ ভবনের লেডিস ক্লাব (এলডি) হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জামায়াতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বৈঠক শেষে জামায়াত প্রতিনিধি দল সংবাদ সম্মেলনে অংশ নিয়ে আলোচনার বিস্তারিত তুলে ধরবে।

এরআগে, গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী। সেসময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বেশ কিছু বিষয়ে মতামতও দেওয়া হয়। নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা সরকারকে জামায়াত দিতে চায় বলেও জানান দলটির নেতারা।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপিও একই বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে তিন দফা বৈঠক করেছে। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এই বৈঠকগুলো ভবিষ্যতের নির্বাচন পদ্ধতি ও সাংবিধানিক সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অধ্যক্ষ আমিনুল বরখাস্ত, দায়িত্বে ফরহানা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম

পড়াশোনা ও সহশিক্ষায় জোর দিয়েও কেন পিছিয়ে পড়ছে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা