হোম > শিক্ষা

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে তিনটি আলাদা জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বুধবার (১৭ জুন) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এই নির্দেশনায় পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ, ব্যবহারযোগ্য ক্যালকুলেটর ও হাতঘড়ির তালিকা এবং যে কোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) চালুর কথা জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে বোর্ডের কন্ট্রোল রুম

পরীক্ষা চলাকালীন যে কোনো ধরনের সমস্যা, তথ্য আদান-প্রদান কিংবা জরুরি অভিযোগ জানাতে শিক্ষার্থী, অভিভাবক ও কেন্দ্র সংশ্লিষ্টদের জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। যে কোনো প্রয়োজনে নিচের নম্বর ও ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে:

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৬৯৮১৫

মোবাইল নম্বর: ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২

ই-মেইল ঠিকানা: controller@dhakaeducationboard.gov.bd

অনুমোদিত ৮টি সায়েন্টিফিক ক্যালকুলেটরের তালিকা

পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং যে কোনো ধরনের জালিয়াতি রোধে কেন্দ্রে ব্যবহারযোগ্য সায়েন্টিফিক ক্যালকুলেটরের সুনির্দিষ্ট মডেল নির্ধারণ করে দিয়েছে বোর্ড। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি শুধু ৮টি মডেলের নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে: Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991ES, Fx-991Ex, Fx-991ES Plus, Fx-991CW

ঘড়ি ব্যবহারের নিয়ম

পরীক্ষা কক্ষে সময় দেখার জন্য পরীক্ষার্থীরা কোনো ধরনের ডিজিটাল বা স্মার্টওয়াচ ব্যবহার করতে পারবে না। কেবল সনাতন পদ্ধতির কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

যানজট এড়াতে সাড়ে ৮টায় খোলা হবে কেন্দ্রের গেট

এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের দুর্ভোগ ও কেন্দ্রের আশপাশের রাস্তাঘাটে তীব্র যানজট এড়াতে সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক আদেশে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। তবে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ ও প্রশ্নপত্র বিতরণ সংক্রান্ত আগের নিয়মাবলি যথারীতি অপরিবর্তিত থাকবে।

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী

হাসপাতাল থেকে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

মানারাতে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট শুরু, অংশ নিচ্ছে ৮ শতাধিক শিক্ষার্থী

জবিতে গরু ভোজ ঘিরে উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি

কারিগরি শিক্ষার আধুনিকায়নে বৈশ্বিক সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর সুপারিশ

গবেষণায় আজীবন সাধনা, বিশ্বমঞ্চে অরুণ বসাক

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল