হোম > শিক্ষা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারে নীতিমালা

স্টাফ রিপোর্টার

দেশের বিশ্ববিদ্যালয়গুলোত শিক্ষা, গবেষণা ও প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার নিশ্চিতে একটি জাতীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে “বিল্ডিং ইক্যুইটি: অ্যাসেসিং দ্য এক্সটেন্ডেড ইনক্লুসিভ এডুকেশন টুলকিট” শীর্ষক দু’দিনের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ইউজিসির এ উদ্যোগের কথা জানান।

ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়; আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ; যুক্তরাজ্যের নটিংহাম ট্র্যান্ট ইউনিভার্সিটি; এবং সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস যৌথভাবে এই কর্মশালা আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ভবিষ্যৎ বিনির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক ভূমিকা অপরিহার্য। এ প্রেক্ষাপটে উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের জন্য একটি সুদূরপ্রসারী জাতীয় নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে, যার মাধ্যমে শিক্ষা, গবেষণা ও প্রশাসনে-এর নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং শিক্ষক ও একাডেমিক নেতৃত্বের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি গ্রামীণ শিক্ষায় প্রবেশাধিকার, ভাষাগত প্রতিবন্ধকতা ও সম্পদের সমবণ্টনের মতো স্থানীয় চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা হচ্ছে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হচ্ছে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে জাতীয় লক্ষ্য ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে প্রাতিষ্ঠানিক নির্দেশিকা ও গুণগত মান নিশ্চয়তা কাঠামো প্রণয়নেও কাজ করছে কমিশন।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে শিক্ষা কেবল প্রবেশাধিকার নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমতাভিত্তিক প্রবেশাধিকার, অর্থবহ অংশগ্রহণ এবং সবার জন্য সফল ফলাফল নিশ্চিত করাই মূল লক্ষ্য। শিক্ষায় অন্তর্ভুক্তি এখন আর বিকল্প নয়, এটি টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায্যতার পূর্বশর্ত।

‘এক্সটেন্ডেড ইনক্লুসিভ এডুকেশন টুলকিট’ অন্তর্ভুক্তিমূলক শিক্ষাদান পদ্ধতি, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার এবং নীতিমালাসম্মত কার্যপ্রণালীকে একীভূত করে শিক্ষা ব্যবস্থাকে আরও সমতাভিত্তিক ও কার্যকর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন। তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাস্তবসম্মত ও কার্যকর সুপারিশ প্রণয়নের আহ্বান জানান ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, একই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনূষদের ডিন মশিউর রহমান এবং ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নটিংহাম ট্র্যান্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডেভিড ব্রাউন।

এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিতি ও বহিষ্কার বেড়েছে

খবর সংগ্রহ করতে গিয়ে ছাত্রদলের হেনস্তার শিকার ঢাবির ৬ সাংবাদিক

বৈশ্বিক শিক্ষা ব্যবস্থায় টিকতে বিডিরেনের সেবার প্রয়োজন

মাধ্যমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

শাটল ট্রেন সংস্কারে চবি শিক্ষার্থীদের ১১ দফা দাবি

ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

খাবারে মাছি পেয়ে বাটি ছুড়লেন জাকসু নেতা, দোকান বন্ধ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথম নারী ডিজি