হোম > শিক্ষা

বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সাত কলেজের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে স্বতন্ত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ জারির জন্য আগামী সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।

গতকাল বৃহস্পতিবার ঢাকা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে শিক্ষার্থীরা সাত কলেজকে স্বতন্ত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে স্লোগান দেন। তারা বলেন, কেবল অধ্যাদেশ জারির মাধ্যমেই বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা অভিযোগ করেন, যারা কখনো তাদের পাশে দাঁড়াননি, তারাই এখন কলেজগুলোর সমস্যা সমাধানের উদ্যোগে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তারা আরো বলেন, কিছু শিক্ষক তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেলেই রাখতে চাইছেন। অধ্যাদেশ জারি ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরো অভিযোগ করেন, আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীদের পরীক্ষায় ফল খারাপ করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত ২৬ মার্চ রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নতুন নাম দেয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

ড্যাফোডিলে হাম প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

ইউজিসির হিট প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

শিক্ষক সংকটে স্থবির প্রাথমিকের লেখাপড়া

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত

এমপিওভুক্ত হচ্ছে না অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত করা ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান