হোম > শিক্ষা

মানারাত ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি গাম্বিয়ার এমওইউ স্বাক্ষর

আতিকুর রহমান নগরী

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ছবি : সংগৃহীত

দ্বৈত ডিগ্রি প্রদান, যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষণ সহযোগিতা এবং শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নসহ বিভিন্ন অ্যাকাডেমিক সহযোগিতা বিনিময়ের লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (আইওইউ) গাম্বিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব।

ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি গাম্বিয়ার পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ভাইস চ্যান্সেলর (একাডেমিকস) অধ্যাপক মোহাম্মদ আহসান এবং ডিরেক্টর অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস অধ্যাপক আফরোজা বুলবুল।

এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন আবু আইয়ুব মো. ইব্রাহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গোপনে বিয়ে, স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

রাসায়নিকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত সবজি উৎপাদন

মাদকসেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

জাবিতে জুলাই আন্দোলনে হামলার মদতদাতা শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে শাস্তি

শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

এআই বিপ্লবের যুগে শিক্ষার্থীদের জন্য সেরা ছয় বিষয়

পার্সোনাল ব্র্যান্ডিং: নিজেকে চেনানোর বিজ্ঞান

জার্মানির স্টুডেন্ট ভিসা: আবেদন থেকে অনুমোদন, যা জানা জরুরি

তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষ