হোম > শিক্ষা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিও তালিকা প্রকাশের দাবি

স্টাফ রিপোর্টার

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিও তালিকা গেজেট আকারে প্রকাশসহ তিন দফা দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান সংগঠনটির নেতারা। দাবি তিনটি হলো- বাছাই করা এক হাজার ৯০টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিও তালিকা গেজেট আকারে প্রকাশ করতে হবে; অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্ত করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করতে হবে এবং অনুদানপ্রাপ্ত মাদরাসার পাশাপাশি অনুদানবিহীন মাদরাসার শিক্ষার্থীদেরও দ্রুত উপবৃত্তি চালু করতে হবে।

এ সময় সংগঠনের মহাসচিব মো. রেজাউল হক বলেন, ১৯৭৮ সালের অর্ডিন্যান্স ও ১৯৮৪ সালে মাদরাসা বোর্ডের নিবন্ধনের মাধ্যমে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো প্রাথমিক শিক্ষার সমতুল্য শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। এক সময় শিক্ষার্থীরা উপবৃত্তি ও ফিডিং সুবিধা পেলেও ২০২২ সাল থেকে তা বন্ধ হয়ে গেছে। এছাড়া ১৯৯৪ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের সামান্য ভাতা দেওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ হলেও এসব মাদরাসা এখনো বঞ্চিত। ফলে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন।

তিনি আরো বলেন, গত জানুয়ারিতে মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ঘোষণা দিয়েছিলেন ধাপে ধাপে সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করা হবে। কিন্তু দুঃখজনকভাবে জুলাই মাসে শুধু অনুদানপ্রাপ্ত এক হাজার ৫১৯টি মাদরাসার এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হয়। এর মধ্যে এক হাজার ৯০টি প্রতিষ্ঠানের যাচাই-বাছাই সম্পন্ন হলেও এখনো গেজেট প্রকাশ হয়নি।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে নতুন পরিচালক ডা. আবু জাফর

প্রকৌশল শিক্ষার্থীদের দায়িত্বশীল মানবসম্পদ হিসেবে গড়তে হবে: ইউজিসি চেয়ারম্যান

ফুটবল উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের ‘নারী নির্যাতন ও গুম নাটকের’ প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে রুশ ভাষা দিবস উদযাপন

শিবিরের বিরুদ্ধে গুমের নাটকের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

চবি ছাত্রদল সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী