হোম > শিক্ষা

রাকসু নিবার্চনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, কার কত ব্যালট নম্বর

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সাথে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় সহসভাপতি (ভিপি) ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ১৬ জনসহ মোট ৩০৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

রোববার বিকেল ৪টায় সিনেট ভবনে মোট প্রার্থী সংখ্যা ও ব্যালট নম্বর প্রকাশ করেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান।

এদিকে ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদে শেখ নূর উদ্দীন আবীরের ব্যালট নম্বর ০৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবনের ৭ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জাহিন বিশ্বাস এষা লড়বেন ৫ নম্বর ব্যালট নিয়ে।

অপরদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদের ব্যালট নম্বর ৪, জিএস প্রার্থী ফাহিম রেজা লড়বেন ১০ নম্বর ব্যালট নিয়ে এবং এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বিরের ব্যালট নম্বর ১৫।

রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ২৪৮ জন, সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট ৩২০ জন প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। বর্তমানে মোট চূড়ান্ত প্রার্থী তালিকায় আছে ৩০৬ জন।

এ সময় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, আমাদের মোট প্রার্থী ছিল ৩২২ জন। তার মধ্যে আমরা বিভিন্ন কারণে প্রাথমিকভাবে ৭ জনের প্রার্থিতা বাতিল করেছিলাম। বিভিন্ন কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে কেউ ব্যাংক রশিদ জমা দেননি, কারও স্বাক্ষর নেই, কারও ছবি নেই, আবার অনেকের ডোপ টেস্ট রিপোর্ট নেই। পরে অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমান মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬ জন।

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ