হোম > শিক্ষা

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের চাকরি যাবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানকে পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা যায় কি না, তা-ও বিবেচনা করা হবে।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও ফল পুনর্নিরীক্ষণ করা হবে। কেউ যেন অবমূল্যায়িত না হন, সেদিকে লক্ষ রেখে কাজ করা হবে।

এবারের ফল সন্তোষজনক হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে আগামী দিনে ভালো করার চেষ্টা করা হবে।

যারা অকৃতকার্য হয়েছেন, তাদের কত দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হলে ভালো হয়, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমার কারণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, এবার ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রাকসু: মেয়াদ শেষ হলেও শপথ হয়নি পাঁচ ছাত্র প্রতিনিধির

এইচএসসিতে এবার প্রায় অর্ধেক ফেল

কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

এইচএসসি পরীক্ষার প্রশ্ন তিনবার ছাপানোর পর চূড়ান্ত হয়েছে: শিক্ষামন্ত্রী

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

আলিম ও কারিগরিতে পাসের হার কমেছে, দুই বছরেই ধারাবাহিক অবনতি

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষা

এইচএসসি পরীক্ষা: শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, শূন্য পাস ২৯৩টিতে

এইচএসসিতে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ৯১টি বেড়েছে

বিদেশি কেন্দ্র থেকে এইচএসসি পাস ২০৯ শিক্ষার্থী