হোম > শিক্ষা

জকসু নির্বাচনের ভোট গণনা শুরু

স্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোট গণনা শুরু হয়।

ভোট গণনার বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আমরা এখনই ভোট গণনার কাজ শুরু করব। প্রথমে ব্যালট পেপার ম্যানুয়ালি স্ক্রিনিং করে দেখা হবে। ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্য চিহ্ন আছে কিনা। ক্রস ছাড়া অন্য কোনো চিহ্ন কোনো প্রার্থী নামের পাশে থাকলে ওই পদের ভোটটি বাতিল হবে।

এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। এবার জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থি সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল। এ ছাড়া, একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

চট্টগ্রামে হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাবিতে

প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ ও পদায়নের দাবি

সরকারি প্রাথমিকে ভর্তিতে স্বাস্থ্য তথ্য বাধ্যতামূলক করে নির্দেশনা জারি

প্রাথমিকে সাড়ে ১৪ হাজার শিক্ষকের যোগদানে অনিশ্চয়তা

রাবিতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের