হোম > শিক্ষা

হয় ডাকসু থাকবে, নতুবা মাদক সিন্ডিকেট : জিএস ফরহাদ

আতিকুর রহমান নগরী

এস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ভবঘুরে ও অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডাকসু প্রতিনিধিবৃন্দ ও প্রক্টরিয়াল টিমের সদস্যসহ সিটি কর্পোরেশন পুলিশ এবং মেট্রোরেল।

এর প্রতিবাদে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে হকারদের। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে মিছিলে যোগ দেয় বামপন্থি ছাত্র সংগঠনগুলো।

এ ঘটনায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।

তিনি বলেছেন, হয় ডাকসু থাকবে, নতুবা অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট থাকবে; দুটো একসাথে চলতে দেব না।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পোস্টে জিএস ফরহাদ লেখেন—ক্যাম্পাসের স্টেকহোল্ডার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী। এর বাইরে কোনো মাদক ব্যবসায়ী, অনিবন্ধিত দোকানদার কিংবা হকারদের কোনো ইস্যুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বহিরাগত উচ্ছেদে যাদের পুরোনো মাদক ও অবৈধ অর্থ লেনদেনের সিন্ডিকেট ভেঙে যাচ্ছে, তারা আজ নতুন বয়ান হাজির করার চেষ্টা করল এবং মিছিলেরও আয়োজন করল।

পোস্টের শেষে তিনি লেখেন, কথা একটাই—হয় ডাকসু থাকবে, নতুবা অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট থাকবে; দুটো একসাথে চলতে দেবো না।

১১ অক্টোবরের মধ্যেই পদায়ন দাবি, ওরিয়েন্টেশন বর্জন করে আন্দোলনের ডাক প্রাথমিক শিক্ষকদের

নিকাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, ৭ দফা দাবি ছাত্রী সংস্থার

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ৩ বিশেষ কোর্স: ইউজিসি সদস্য ড. মামুন

চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

ঘেরাও করে পদত্যাগপত্রে সই, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল উপাচার্যের কক্ষ

ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

নিকাব পরা ছাত্রীকে কটাক্ষ করায় ঢাবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি

ঢাবিতে বোরকা-নিকাব পরা শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় ইউটিএলের নিন্দা, তদন্ত দাবি

ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন