হোম > শিক্ষা

হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুরের বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিনিধি, হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিস ভাঙচুরের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর ১২টায় দিনাজপুর প্রেস ক্লাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ আল্টিমেটাম দেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. তানভীর হোসাইন।

লিখিত বক্তব্যে তানভীর হোসাইন বলেন, ৩০ জুন ২০২৫ হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসকক্ষে ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে যে ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এর পেছনে কারণ ছিলো—অবৈধভাব হলে ওঠা সংক্রান্ত সংবাদ, যা তথ্যভিত্তিক ও সত্যনিষ্ঠভাবে আমাদের সদস্যরা রিপোর্ট করেছিলেন। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের সংগঠনকে হুমকি, কটাক্ষ এবং অপমানজনক পোস্টের মাধ্যমে অপদস্থ করার অপচেষ্টা চালানো হয়। এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের অফিসকক্ষে সরাসরি হামলার মাধ্যমে।

এই ঘটনা শুধু একটি সংগঠনের ওপর হামলা নয়, এটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ছাত্র সমাজের গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত।

সাংবাদিকদের কণ্ঠরোধ করার এই হুমকি ও হামলায় আমরা বিচলিত নই। বরং সত্য ও নিরপেক্ষতার প্রতি আমাদের দায়বদ্ধতা আরও দৃঢ় হয়েছে।

প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত শামীম আশরাফীসহ বাকিদের শনাক্ত করে যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থাগ্রহণ করতে হবে।

ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের মৌলিক দায়িত্ব। আমরা আশা করি, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সচেতন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

বক্তব্য পাঠ শেষে আইনানুগ কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, ইতোমধ্যেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি৷ পাশাপাশি আমরা মামলা করবো, মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি

ছাত্রশক্তির কাউন্সিলে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ