হোম > শিক্ষা

জকসুর ব্যালট বাক্স খুলতে গিয়ে আঘাত, জ্ঞান হারালেন পোলিং এজেন্ট

স্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ(জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালীন একটি ব্যালট বাক্স খুলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়েছে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিথুন চন্দ্র দাশ। বর্তমানে তিনি মেডিকেল টিমের তত্ত্বাবধানে জবি শিক্ষক সমিতির কার্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার সন্ধ্যায় জকসু নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে এঘটনা ঘটে।

এবিষয়ে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশন আমার দেশকে বলেন, দীর্ঘ সময় না ঘুমানোর ফলে ক্লান্ত শরীর ছিল। এর মাঝে ব্যালট বাক্স খোলার সময় টেবিলে হাতের কনুইয়ে কোনোভাবে আঘাত লাগে। যা খুব সম্ভবত নার্ভে লেগেছে। যার কারণে হঠাৎ চেয়ার থেকে পড়ে যায়। পরে শিক্ষক সমিতির কার্যালয়ে আনা হলে চিকিৎসকদের তত্তাবধানে থেকে তিনি এখন কিছুটা সুস্থ আছেন। চিকিৎসক এক্সরে করার পরামর্শ দিয়েছেন। এখনও এখানেই চিকিৎসা চলমান।

ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, দীর্ঘ সময় না ঘুমানোর ফলে একটু অসুস্থ হয়ে পড়েছে। সামান্য আঘাত। খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে আশাবাদী।

শহীদ ওসমান হাদিকে নিয়ে ছাত্রদল নেত্রীর তাচ্ছিল্যপূর্ণ ও উপহাসমূলক পোস্ট

১১তম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে

চুয়েটের অচলাবস্থা নিরসনে পরামর্শক কমিটি গঠন ইউজিসির

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ