হোম > শিক্ষা

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩২,৫০০ টাকা করার প্রস্তাব

আতিকুর রহমান নগরী

জাতীয় বেতন কমিশনের কাছে শিক্ষকদের জন্য সর্বনিম্ন বেতন ৩২ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে সরকারি কলেজ শিক্ষক সমিতি। তারা টেকসই শিক্ষার মানোন্নয়নে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের জন্য পৃথক আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ বেতন কাঠানো গঠনের প্রস্তাব করেছে।

সম্প্রতি পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এই প্রস্তাব দিয়েছেন সংগঠনটির নেতারা।

শিক্ষক সমিতির নেতারা সরকারি চাকরিতে গ্রেড ভেঙে ১৫টি করার প্রস্তাব দিয়েছেন। এ ছাড়া সর্বনিম্ন বেতন ৩২ হাজার ৫০০ টাকার করার দাবি জানিয়েছেন।

শিক্ষকদের ভাতা প্রস্তাবে বাড়িভাড়া বৃদ্ধি, দুইটি উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ, বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করারও প্রস্তাব দেওয়া হয়েছে।

লিখিত প্রস্তাবে সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসা ভাতা মূল বেতনের ১০ শতাংশ অথবা ৫ হাজার টাকা করতে হবে। পাশাপাশি পেনশন বিদ্যমান ৯০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করতে হবে।

যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি

চবিতে বিএনপি সরকারের ১৮০ দিনের পূর্তি উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

বাউবির এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ

ওসমান হাদির প্রতিটি শব্দ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় দৃঢ় করে

গবেষণাক্ষেত্রে অবদানের জন্য ঢাবির ৬২ অধ্যাপককে সম্মাননা প্রদান

দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তির ফরম পূরণের সময় বৃদ্ধি

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব আরো গভীর করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ