হোম > শিক্ষা

আমার দেশ-এর ভাইরাল ভিডিও প্রজেক্টরে দেখল ববির শিক্ষার্থীরা

প্রতিনিধি, ববি

আমার দেশ ফেসবুক পেইজে প্রকাশিত ফ্যাসিস্ট হাসিনার গদি বাঁচাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকদের ১ ঘণ্টা ৩০ মিনিটের সভার ভাইরাল ভিডিওটি এবার ক্যাম্পাসে বড় পর্দায় প্রজেক্টরে দেখেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে প্রজেক্টরে পর্দায় এ ভাইরাল সভাটি দেখানোর আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী সংঘ।

জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকা এক দফা দাবিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গদি বাঁচাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকদের একটি মিটিং আমার দেশ ফেসবুক পেইজে প্রকাশিত হলে নেটদুনিয়ায় তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে দেশব্যাপী তুমুল সমালোচনার ঝড় শুরু হয়। যা নিয়ে শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত বছরের ৪ আগস্ট অনুষ্ঠিত ১ ঘণ্টা ৩০ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ববির তৎকালীন ভিসি অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে একটা অনলাইন সভা অনুষ্ঠিত হয়। যেখানে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে যেকোনো উপায়ে সরকার পতন ঠেকাতে শিক্ষকদের বদ্ধপরিকর হতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোকাব্বেল শেখ (ফ্যাসিবাদ বিরোধী সংঘ,ববি) বলেন, আজকে ফ্যাসিবাদ বিরোধী সংঘ ব্যানারে প্রদর্শনী হয়েছে। এটা ধারা আমরা সাধারণ শিক্ষার্থীদের বোঝাতে চেয়েছি যে কাদের সাথে আমরা প্রতিনিয়ত ক্লাস করতেছি। যারা আমাদের নীতি-নৈতিকতা শেখাচ্ছে আসলে তারা ভিতরে কতটুকু ফ্যাসিবাদ লালন করে। যখন রাস্তাঘাটে পুলিশের গুলিতে আহত নিহত হচ্ছি এবং আওয়ামী লীগের রোষানলে বাসা থেকে বের হতে পারছি না। ক্লাস করতে পারছি না। তখন তারা আমাদের ওপর নগ্ন হামলা ও হত্যাযজ্ঞকে সমর্থন করছে। এটা আমরা শিক্ষার্থীদের বোঝাতে চেয়েছি তারা যেন সচেতন হয় এবং আগামী দিনে এই বরিশাল বিশ্ববিদ্যালয় কীভাবে বিনির্মাণ করবে তারা যেন নিজেরাই ঠিক করতে পারে। এটাই আমাদের মূল লক্ষ্য ছিল।

রাত ৮টার পর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

জাবিতে র‍্যাগিংয়ে জড়িত ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

মেধাবী তরুণরাই নতুন রাজনীতির নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালে একই প্রশ্নে হবে এসএসসি-দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা

অধ্যক্ষ আমিনুল বরখাস্ত, দায়িত্বে ফরহানা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের