হোম > শিক্ষা

আরমানিটোলা সরকারি হাইস্কুলের ১২০ বছর পূর্তিতে মিলনমেলা

স্টাফ রিপোর্টার

‘জুড়ে থাকি আজীবন, ভ্রাতৃত্বের বন্ধনে’ এই শ্লোগানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে রাজধানীর আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উৎসব। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই উৎসবের মূল পর্ব অনুষ্ঠিত হবে শুক্রবার। এতে স্কুলটির সাবেক আড়াই হাজার নিবন্ধিত শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। ‘১২০ পূর্তি উদ্‌যাপন ও পুনর্মিলনী’ অনুষ্ঠান ঘিরে স্কুল ক্যাম্পাসে ব্যাপক সাজ-সজ্জা করা হয়েছে। সাবেক শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসীর মাঝেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

স্কুলটির সাবেক শিক্ষার্থী ও পুনর্মিলনী আয়োজন কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ আমার দেশকে বলেন, স্কুলের দীর্ঘদিনের পুরানো শিক্ষার্থীদের মিলন মেলা হবে এই আয়োজনে। এতে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ব্যক্তিরা অংশ নিতে নিবন্ধন করেছেন।

সাবেক শিক্ষার্থী তারেক জানান, দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে বৃহস্পতিবার বিকালে স্কুলটির বর্তমান নবম ও দশম শ্রেণি এবং এসএসসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এটি পুনর্মিলনীর বর্ধিতাংশের একটি অনুষ্ঠান যার মূল উদ্দেশ্য স্কুলের বর্তমান শিক্ষার্থীদেরকে স্কুলের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অবগত করা এবং তাদেরকে উৎসাহ প্রদান করা যেন তাঁরা ভবিষ্যতে অগ্রজদের পদাঙ্ক অনুসরন করে জীবনে সফলতা লাভ করতে পারে। বিকালে শুরু হওয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পর্ব থাকছে।

পুনর্মিলনীর মূল অনুষ্ঠানে শুক্রবার প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরুর মাহমুদ চৌধুরী, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে।

এই পুনর্মিলনী আয়োজন সম্পর্কে জানতে চাইলে স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম নুরুন নাহার বলেন, এত সাজসজ্জা, গণ্যমান্য সাবেক শিক্ষার্থীরা আসবেন-এতে আমরা গর্বিত আনন্দিত। অনুষ্ঠানে অনেক স্মৃতিচারণ হবে।

জানা গেছে, সাবেক শিক্ষার্থীদের উদ্যোগেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান এবং সেক্রেটারি হিসেবে আতিকুর রহমান এতে ব্যাপক ভূমিকা রাখছেন। এর আগে প্রতিষ্ঠানটির শতবর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছিল। অনেক ইতিহাসের সাক্ষী আরমানিটোলা স্কুলটির যাত্রা শুরু হয়েছিল ১৯০৪ সালে।

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব