হোম > শিক্ষা

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

জকসু নির্বাচন

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন শুরু হতে না হতেই ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ইউটিএল।

সংবাদ সম্মেলনে ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘আমরা প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেছি, অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। সকালে শীতের কারণে শিক্ষার্থী একটু কম ছিল। তবে বেলা গড়াতেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন।

তিনি অভিযোগ করে বলেন, নির্দিষ্ট একটি দলের পোলিং এজেন্টের হাতে আমরা কিছু ভোটার স্লিপ পাই, যেখানে শিক্ষার্থীদের ভোটার স্লিপের পেছনে ওই নির্দিষ্ট প্যানেলের পোস্টার প্রিন্ট করে বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, ভোটার স্লিপ একটি সংবেদনশীল নিরপেক্ষ নির্বাচনি উপকরণ। সেখানে কোনো প্যানেলের প্রচারণা যুক্ত করা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা এবং গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ ধরনের আচরণ নতুন নয়। এর আগেও ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনগুলোতে একই কৌশল অবলম্বন করতে দেখা গেছে ঐ নির্দিষ্ট প্যানেলকে।

এসআই

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি দখল নিতে নানা অপতৎপরতা

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর বিঝু উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়া অসম্ভব নয়, পুতিনকে জানালেন ইরানের প্রেসিডেন্ট

নববর্ষ উদযাপনে প্রস্তুত চারুকলা, ১৪ এপ্রিল সকাল ৯টায় শুরু শোভাযাত্রা

জ্বালানি অপচয় রোধে ঢাবিতে ছাত্রদল নেতার সচেতনতামূলক ক্যাম্পেইন

হাবিপ্রবিতে কর্মচারির হামলায় শিক্ষার্থী গুরুতর আহত

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করা হতে পারে

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

এজিএসসহ রাবির ৩ শিক্ষার্থীর আবাসিকতা সাময়িক বাতিল