হোম > শিক্ষা

এইচএসসিতে কমেছে জিপিএ-৫

আমার দেশ অনলাইন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ বছর কমেছে জিপিএ-৫। গত বছর ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন । আগেরবারের চেয়ে জিপিএ-৫ ধারী ‍শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ০১৩ জন।

শনিবার বেলা ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। ফলাফল কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো একই প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা হয়েছে। তাতে পরীক্ষার হলে কড়া হল গার্ড ও ‍শিক্ষকদের খাতা মূল্যায়নে বারবার সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী ও সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই। তাতে ফলাফলে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা আগের বারের চেয়ে কমেছে।

পরিসংখ্যান বলছে, ২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৫৮ হাজার ২৭৬ জন। ২০১৭ সালে এ সংখ্যা ছিল ৩৭ হাজার ৭২৬, ২০১৮ সালে ২৯ হাজার ২৬২ এবং ২০১৯ সালে ৪১ হাজার ৮০৭ জন। ২০২০ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ৮০৭ জনে। ২০২১ সালে তা আরও বেড়ে হয় ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

আর ২০২২ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। পরবর্তী সময়ে ২০২৩ সালে এ সংখ্যা কমে ৯২ হাজার ৫৯৫ জনে দাঁড়ায়। ২০২৪ সালে আবার বেড়ে হয় ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। তবে ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

এইচএসসি পরীক্ষার প্রশ্ন তিনবার ছাপানোর পর চূড়ান্ত হয়েছে: শিক্ষামন্ত্রী

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

আলিম ও কারিগরিতে পাসের হার কমেছে, দুই বছরেই ধারাবাহিক অবনতি

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষা

এইচএসসি পরীক্ষা: শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, শূন্য পাস ২৯৩টিতে

এইচএসসিতে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ৯১টি বেড়েছে

বিদেশি কেন্দ্র থেকে এইচএসসি পাস ২০৯ শিক্ষার্থী

ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ