হোম > শিক্ষা

জবিতে পরীক্ষামূলক স্টারলিংক চালু

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে ক্যাম্পাসের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যা সমাধানের লক্ষে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) এই পরীক্ষামূলক কার্যক্রম শুরুর কথা জানান জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং রাতে সফলভাবে স্টারলিংক চালুর বিষয়টি নিশ্চিত করেন জিএস আব্দুল আলিম আরিফ।

এ বিষয়ে জিএস আব্দুল আলিম আরিফ বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, গবেষণা এবং অনলাইন শিক্ষাব্যবস্থার সঙ্গে ইন্টারনেট সরাসরি যুক্ত। বর্তমান পরিস্থিতিতে ধীরগতির ইন্টারনেট শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরীক্ষামূলক উদ্যোগের মাধ্যমে তারা একটি টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোতে চান।

স্টারলিংক চালু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমাদের মূল উদ্দেশ হলো শিক্ষার্থীদের জন্য সুন্দর এবং স্থায়ী ইন্টারনেট সমস্যার সমাধান করা। বর্তমানে একটি কোম্পানির সাথে চুক্তি থাকলেও আমরা পরীক্ষামূলকভাবে স্টারলিংক নিয়ে এসেছি। আমরা এক-দুই মাস এটি পর্যবেক্ষণ করব।

ওয়াইফাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পূর্বের চুক্তি সম্পর্কে তিনি বলেন, ওয়াইফাই সেবার জন্য বিডিরেনের সাথে বিশ্ববিদ্যালয়ের চুক্তি রয়েছে। তাদের সাথে মিটিং, স্টারলিংকের সার্ভিস এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে বিল দেওয়া হয় সবকিছু মিলিয়ে আমরা দেখব। যেটা আমাদের জন্য কম খরচে ভালো মানের সার্ভিস এবং দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধা দেবে, আমরা সেদিকেই আগাব।

এ সেবার স্থায়ীকরণ নিয়ে তিনি বলেন, যদি দেখি স্টারলিংক ভালো সার্ভিস দিচ্ছে, তবে আমরা এদিকে যাব। আর যদি মনে করি সমপরিমাণ টাকা বর্তমান খাতে খরচ করলে এর চেয়ে ভালো সার্ভিস পাওয়া যাবে, তবে আমরা সেদিকেই যাব। মূলত পরীক্ষামূলকভাবে দেখা হচ্ছে কোন উপায়ে সহজে এই সমস্যার সমাধান করা যায়। যে প্রযুক্তি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভালো ফল দেবে, সেটিই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রুম ও ল্যাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।

বেরোবিতে ঈদুল আজহায় থাকছে ছাত্রশিবিরের ‘মেজবান’

ঢাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীকে সংঘবদ্ধ নির্যাতন, ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার

দরিদ্র শিক্ষার্থীর ভর্তির খরচ দিলেন ছাত্রদল নেতা

ঈদের ছুটিতে বিভাগীয় শহরে শিক্ষার্থীদের পৌঁছে দিবে শাবিপ্রবির বাস

প্রথমবারের মতো বিভাগীয় শহরে বুয়েট শিক্ষার্থীদের নিজস্ব বাসে ঈদযাত্রা

ঢাবিতে অবরুদ্ধ কবি নজরুলের সমাধি, দর্শনার্থীদের ক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

ঈদের দিন প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা মাদরাসাশিক্ষকদের

নারী শিক্ষার্থীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য চবি শিবিরকর্মীর

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক