হোম > শিক্ষা

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা সরকারের

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

আমার দেশ অনলাইন

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন, দেশের জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত শ্রেণিকক্ষে উদ্ভাবনী ধারা শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই দেড় শতাংশের বেশি যায়নি, দক্ষ মানব পুঁজি তৈরি করতেই শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। প্রাথমিক পর্যায়ে শিক্ষা নিশ্চিতের সঙ্গে সঙ্গে দক্ষতাও বাড়ানো প্রয়োজন। ডিজিটাল ক্লাসরুমের ব্যাপারে বিগত সরকার ব্যর্থ ছিল, জবাবদিহি ও স্বচ্ছতার অভাব ছিল। এ সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম করার দিকে এগোচ্ছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষা নিশ্চিতের পাশাপাশি দক্ষতা বাড়ানোর লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল ও ক্রিয়াশীল ক্লাসরুম গড়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। শহর ও গ্রামের শিক্ষাব্যবস্থার মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে আনতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিক মান আছে এমন তৃতীয় ভাষা অন্তর্ভুক্তির কথাও জানান তিনি।

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা

নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

দেশের সমস্যা সমাধানে প্রযুক্তি কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ছাত্রশিবিরের চার দফা দাবি

রাকসুর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় সনদ পেলেন ২৮ শিক্ষার্থী