হোম > শিক্ষা

রাকসুর নির্বাচনি প্রচারণা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রচারণা আজ সোমবার থেকে শুরু হচ্ছে। গতকাল রোববার বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা ঘোষণার পর থেকে প্রার্থীরা নিয়ম অনুযায়ী প্রচরণা করতে পারবেন। এই প্রচারণা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। তবে, প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণায় অংশ নিতে পারবেন না।

প্রচারণায় সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে, যার আকার হবে সর্বোচ্চ ৬০ সেমি দৈর্ঘ্য এবং ৪৫ সেমি প্রস্থ। ভবনের দেয়ালে লেখালেখি বা পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না।

এছাড়া শুধু সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে ছাত্রদের আবাসিক হলে ছাত্রী এবং ছাত্রীদের আবাসিক হলে ছাত্ররা পরিচিতি সভায় প্রবেশ করতে পারবেন। ক্যাম্পাসে কোনো সভা আয়োজনের জন্য প্রক্টরকে সভার স্থান ও সময় সম্পর্কে আগাম জানাতে হবে। নির্বাচনি কার্যক্রম চলাকালে সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং বহিরাগত কাউকে আবাসিক হলে থাকতে দেওয়া যাবে না।

আচরণবিধিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ প্রতিদ্বন্দ্বীকে ভয়ভীতি দেখাতে, বলপ্রয়োগ করতে বা ভোটদানে বাধা সৃষ্টি করতে পারবেন না। হল ও একাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল বা সমাবেশ নিষিদ্ধ। এছাড়া, প্রচারণায় মিডিয়ার মাধ্যমে মানহানিকর, অশালীন বা উসকানিমূলক কথাবার্তা বলা যাবে না।

এসব নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা বা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে।

এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, আজ থেকে রাকসুর নির্বাচনি প্রচারণা শুরু হচ্ছে। প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচার চালাতে পারবেন। এছাড়া, আচরণবিধিতে কিছু বিষয় এখনো সংযোজন করা হয়নি, তা আজকের মধ্যেই চূড়ান্ত করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

১২৯৫১ প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগে অনলাইনে আবেদন শুরু

শিক্ষকরা কবে বৈশাখী ভাতা পাবেন, যা জানা গেল

কুন্ডা আইডিয়াল একাডেমিতে মহান স্বাধীনতা দিবস পালিত

স্বাধীনতা দিবসের সভা বয়কট করলেন শাবির জাতীয়তাবাদী শিক্ষকরা

নানা আয়োজনে তা’মীরুল মিল্লাতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রায় ১৩ হাজার শূন্যপদে এনটিআরসিএর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

স্বাধীনতা শুধু রাষ্ট্রীয় অধিকার নয়, প্রতিটি মানুষের লালিত আবেগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ইউজিসির শ্রদ্ধা