হোম > শিক্ষা

টেকনিক্যাল কারণে জকসুর ভোট গণনা বন্ধ

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আনিসুর রহমান বলেছেন, টেকনিক্যাল কারণে আমরা ভোট বন্ধ রেখেছি। এই মুহুর্তে ভাইস চ্যান্সেলর কনফারেন্স রুমে বসবেন নির্বাচন কমিশন। ৩ দিন আমরা ট্রায়াল দিয়েছি তখন কোন ত্রুটি দেখা যায়নি। এখন ভিপি ও জিএস পদপ্রার্থীরা ভাইস চ্যান্সেলর কনফারেন্স রুমে বসবে। সেখানে আমরা ইনক্লুসিভ সিদ্ধান্ত নিব। মঙ্গলবার রাতে তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। এবার জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থি সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল। এ ছাড়া, একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: ববি

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

এবার জিডিপির ২শতাংশ বরাদ্দ হচ্ছে শিক্ষাখাতে

শিক্ষাকে আনন্দময় করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর