হোম > শিক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষা পেছালো, সংশোধিত নতুন সময়সূচি প্রকাশ

স্টাফ রিপোর্টার

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা পিছিয়ে ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৩১ ডিসেম্বর নাগাদ চলবে। এর আগে ২১ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিলো। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।

শুরুর দিনে ২৮ ডিসেম্বর বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবেন। পরীক্ষার্থীরা তাদের নিজ-নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্তভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি-পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোন ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।

ঐতিহ্যবাহী কওমি শিক্ষাব্যবস্থার সংকট উত্তরণে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন: মির্জা গালিব

জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি, মানতে হবে প্রশাসনের কঠোর নির্দেশনা

অবশেষে ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির সেই অধ্যাপক

জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত ইবির শিক্ষার্থীদের সংবর্ধনা

৩৪ দিন পর শর্তসাপেক্ষে ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন সংসদ সদস্য টিপু

৪৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনের নিয়োগ, প্রজ্ঞাপন জারি

৩০ কোটি টাকার যন্ত্র আছে, ব্যবহার খুবই সীমিত

ব্রহ্মপুত্রের কোলে কাশফুলের রাজ্য