হোম > শিক্ষা

ভোট কারচুপির প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে চলে যাব: প্রধান নির্বাচন কমিশনার

জাকসু নির্বাচন

আতিকুর রহমান নগরী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট কারচুপি কিংবা জালভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে চলে যাবো। পেনশনের টাকাও গ্রহণ করবো না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

শনিবার দুপুরে ভোটে কারচুপির অভিযোগ বিষয়ে এক সংবাদিকের প্রশ্নোত্তরে জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।

এদিকে জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ পাওয়া তথ্য মতে; বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১ কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বাকি তিন কেন্দ্রের ভোট গণনা এখনো বাকী রয়েছে। দুপুর ২টার মধ্যে গণনা শেষ হবে। পরে সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জাকসু নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি এই ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। এদিন সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকাল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ