হোম > শিক্ষা

ভিপি পদে ১৯ কেন্দ্রের ভোটে কে এগিয়ে, জানা গেল নাম

জাকসু নির্বাচন

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা চলছে। শনিবার দুপুর পর্যন্ত ২১টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে।

এতে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী আরিফুল আদিব প্রায় ৮০০ ভোট জিতুর থেকে কম পেয়েছেন। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে একচ্ছত্র আধিপত্য নিয়ে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক (জিএস) পদে মাজহারুল ইসলাম। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নারী ও এজিএস পুরুষ পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা ও ফেরদৌস হাসান।

জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হলে শনিবার সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষাণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয়

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

বার্জার পেইন্টস-খুবির আয়োজনে ‘আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত