হোম > শিক্ষা

ইরাবের সভাপতি মীর জসিম, যৌথ সাধারণ সম্পাদক সালমান ও নূর মোহাম্মদ

স্টাফ রিপোর্টার

ঢাকায় কর্মরত জাতীয় গণমাধ্যমের শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ জসিম। এ ছাড়া যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউ এজ পত্রিকার সিনিয়র রিপোর্টার সোলাইমান সালমান ও আগামী সময় পত্রিকার উপপ্রধান প্রতিবেদক নূর মোহাম্মদ।

দুই বছর মেয়াদী এই কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক পদে দুজনই ১ বছর করে পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

গত শুক্রবার রাতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন এই কমিটি নির্বাচিত হয়।

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন— সহসভাপতি শাহেদ মতিউর রহমান (নয়া দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হাসান কাজল (খবরের কাগজ), কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেল (বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির (দৈনিক যুগান্তর) এবং দপ্তর ও প্রচার সম্পাদক হাসান আদিব (জাগো নিউজ)।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পিয়াস সরকার (দৈনিক মানবজমিন) ও ফরহাদ বিন নূর (স্টার নিউজ)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইউএনবির বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ ও সাবেক সভাপতি নিজামুল হক বিপু।

এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইরাবের বিদায়ী কমিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন। সভায় সাধারণ সদস্যদের কল্যাণে একটি ‘কল্যাণ ফান্ড’ গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

আজ থেকে রাবি স্টেশনে থামবে দুটি আন্তঃনগর ট্রেন

সাত মাসেও আদালতে যায়নি অভিযোগপত্র

শিক্ষার্থীবান্ধব সমাবর্তন ফি নির্ধারণের দাবি জবি ছাত্রদলের

ভারতে মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার নির্দেশ

চার মাসেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি কুবি ছাত্রদল

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সমাবর্তন ফি কমাতে জবি প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম

চবির শাহজালাল হলে এসি উপহার দিল ছাত্রশিবির