হোম > শিক্ষা

অভিযোগ থাকা সত্ত্বেও চবির পদোন্নতি বোর্ডে ইসকনঘনিষ্ট সেই কুশল

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ও ইসকনঘনিষ্ট কুশল বরণ চক্রবর্ত্তীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাসহ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ থাকা সত্ত্বেও তাকে পদোন্নতি বোর্ডের সাক্ষাৎকারে ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার সকালে উপাচার্যের সম্মেলনে কক্ষে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তিনি সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেছিলেন। এই পদোন্নতি বোর্ডের প্রধান ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

এর আগে চলতি বছরের ৪ জুলাই কুশল বরণের পদোন্নতিতে প্রথম বোর্ড বসানো হয়। তবে তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আসামি ও দেশ বিরোধী নানা ষড়যন্ত্রের অভিযোগ তুলে পদোন্নতি বোর্ড বাতিলের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এ দাবির পরিপ্রেক্ষিতে সেদিন পদোন্নতি বোর্ড স্থগিত করে প্রশাসন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া আমার দেশকে বলেন, কুশল বরণ আজকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এই পদোন্নতি বোর্ডে যে সিন্ধান্ত নেওয়া হয়েছে, সেটি পরবর্তী সিন্ডিকেটে অনুমোদন করা হবে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আমার দেশকে বলেন, তিনি কি কোন অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন? আর দেশ বিরোধী ষড়যন্ত্র দেখার জন্য গোয়েন্দা সংস্থা, মামলা হলে কোট-কাচারি, জুডিশিয়াল বডি রয়েছে। আমরা শাস্তি দেওয়ার কেউ না। আমাদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া আলাদা। প্রথম ও দ্বিতীয় তদন্ত কমিটি–এসব করতে হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে