হোম > শিক্ষা

ইসরাইলে নেমেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা

আতিকুর রহমান নগরী

গাজায় চলমান গণহত্যা এবং কাতারের দোহায় বিমান হামলার পর নেতানিয়াহু সরকারের প্রতি সমর্থন জানাতে ইসরাইলে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে নেমেই তিনি জেরুজালেমের পুরাতন শহরের ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করেছেন।

রুবিও, নেতানিয়াহু এবং ইসরাইলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত একসঙ্গে ওয়েস্টার্ন ওয়ালে যান। তিন জনই দেয়ালের ফাটলের মধ্যে ‘নোট’ গুঁজে দেয়।

এরপর তাদের ওয়েস্টার্ন ওয়াল হেরিটেজ ফাউন্ডেশনের সিইও মর্দেচাই সুলি এলিয়াভের নেতৃত্বে একটি প্রার্থনায় যোগ দিতে দেখা যায়।

এপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দুই দিনের এই সফর ক্রমবর্ধমান বিচ্ছিন্ন ইসরাইলের প্রতি সমর্থনের একটি প্রদর্শন। কারণ, জাতিসংঘ আগামী সপ্তাহে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি নিয়ে একটি বিতর্ক আয়োজন করবে বলে আশা করা হচ্ছে। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির তীব্র বিরোধিতা করেন।

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ