হোম > শিক্ষা

প্রায় ১৩ হাজার শূন্যপদে এনটিআরসিএর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আমার দেশ অনলাইন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএ এর ওয়েবসাইটে সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন অধিদপ্তরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের শূন্য পদের সর্বমোট শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৯৫১। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৯ হাজার ৭০৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ১১২টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি।

এদিকে পুরোনো বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিল করা আবেদন বাতিল করা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি অনলাইন ব্যাংকিংয়ের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে এনটিআরসিএ। আগ্রহী প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে। তবে অনলাইন ব্যাংকিং চার্জ আর টেলিটকের ফি বাবদ প্রদান করা টাকা ফেরত পাবেন না প্রার্থীরা।

প্রার্থীদের http://ngi.teletalk.com.bd/ntrca/app/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ টাকা। অনলাইনে আগামী ২৮ মার্চ থেকে আবেদন শুরু হয়ে চলবে ৫ এপ্রিল পর্যন্ত।

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: ববি

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

এবার জিডিপির ২শতাংশ বরাদ্দ হচ্ছে শিক্ষাখাতে

শিক্ষাকে আনন্দময় করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর