হোম > শিক্ষা

হাদিসহ যাদের বিজয় উৎসর্গ করলেন জকসুর ভিপি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জকসুর নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নিজের জয় জুলাই বিপ্লবের শহীদ, ওসমান হাদি, বিশ্বজিত দাসসহ সব সহযোদ্ধা শিক্ষার্থী এবং সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম।

গতকাল বুধবার দিবাগত রাতে জকসু নির্বাচনের ফল প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের এই বিজয় শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল, শহীদ ইকরামুল হক সাজিদ, বিশ্বজিত দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ও জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী এবং আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করছি।’

নির্বাচনে প্রচারণা ও কাজ সুন্দরভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষক, কর্মকর্তাসহ শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিয়াজুল।

তিনি বলেন, ‘বিশেষ করে আমাদের শিক্ষক মহোদয়রা অক্লান্ত পরিশ্রম করেছেন; তাদের কারণেই এই নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হয়েছে।’

জকসুর নবনির্বাচিত ভিপি রিয়াজ প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, পুলিশ, র‍্যাব, এপিবিএন, ডিজিএফআই, এনএসআই, বিএসএসসি, রোভার স্কাউট ও রেঞ্জারের প্রতি গভীর ধন্যবাদ জ্ঞাপন করেন।

রিয়াজুল বলেন, ‘আমরা নির্বাচিত হয়ে ভিন্ন কিছু হয়ে যাইনি। আমরা যে পরিচয়ে ছিলাম, সেই পরিচয়েই থাকব। শিক্ষক-ছাত্রের সম্পর্ক, বন্ধু-বান্ধব, ভাই-বোনের সম্পর্ক অটুট রাখব। যদি আমরা কোনো ভুল করে থাকি, আপনারা আমাদের শুধরে দেবেন এবং পরামর্শ দেবেন। আপনার পরামর্শের আলোকে আমরা আমাদের কাজ বাস্তবায়ন করব।’

এ সময় ক্যাম্পাসে ঐক্য টিকিয়ে রাখার আহ্বান জানিয়ে রিয়াজুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্য অটুট রেখে সব সংগঠন, রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সামনের দিনের কাজগুলো বাস্তবায়ন করতে চাই। আমাদের স্লোগান ছিল সংগ্রামে সম্ভাবনা, একসাথে পথে চলা—এভাবেই আমরা ভবিষ্যতের দিনগুলোতে এগিয়ে যাব।’

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার