হোম > শিক্ষা

কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ রোববার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী আগামীকাল রোববার দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার কারিগরি ছাত্র আন্দোলনের ফেইসবুক পেইজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের মূলগেইট কালো কাপড় দিয়ে ঢেকে দেয়া কর্মসূচি পালন করেছেন। সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে সকাল ১১টা ৩০ মিনিট থেকে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালিত হয়।

এই কর্মসূচির আওতায় কুমিল্লায় ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হওয়াসহ পূর্বের ৬ দফা দাবি কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা ইতিমধ্যেই জানিয়েছেন, কারিগরি সেক্টরের বৈষম্য ধ্বংস ও ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে জনদুর্ভোগ সৃষ্টি না করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালাবেন।

এর আগে গত বুধবার ঢাকা সহ সারা দেশে দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেন কারিগরি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বৈঠক হলেও সে বৈঠকে আশানরূপ ফল না পাননি। শুক্রবার ঢাকা সহ সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে বাদ জুমা কাফনের কাপড় মাথায় বেঁধে গণ মিছিল করেন শিক্ষার্থীরা।

১১তম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে

চুয়েটের অচলাবস্থা নিরসনে পরামর্শক কমিটি গঠন ইউজিসির

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা