হোম > শিক্ষা

২০ আসনের জন্য ১৫ দিনে ৩ বার সালাহউদ্দিনের বাসায় এনসিপি নেতা

ফেসবুক পোস্টে দাবি আব্দুল কাদেরের

স্টাফ রিপোর্টার

প্রকাশ্যে বিএনপির সমালোচনা করলেও পর্দার আড়ালে আসন সমঝোতার জন্য দলটির নেতাদের কাছে ধর্না দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক শীর্ষ নেতা। সম্প্রতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সাবেক আহবায়ক আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্টের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

আব্দুল কাদেরের পোস্ট অনুযায়ী, তথাকথিত 'আপসহীন' ওই নেতা এবং তার 'ইমাম সাহেব' গত ১৫ দিনের মধ্যে ২০টি আসনের জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বাসায় তিনবার বৈঠক করেছেন। এছাড়াও তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসাতেও একবার ধর্না দিয়েছেন।

মঙ্গলবার সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই দাবি করেন।

আব্দুল কাদের তার পোস্টে উল্লেখ করেছেন, ওই দলের নেতারা দিনের বেলায় বিএনপির বিরুদ্ধে হাঁকডাক ছেড়ে বেফাঁস মন্তব্য করেন। কিন্তু রাতের আঁধারে তারা আসন সমঝোতার জন্য বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্না দেন।

পোস্টে ইঙ্গিত করা হয়েছে যে, আসন ভাগাভাগির দর কষাকষির কৌশল হিসেবেই ওই তথাকথিত আপসহীন নেতা মিডিয়ায় উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন।

আব্দুল কাদের তার পোস্টে বলেন, আসন সমঝোতায় ব্যাটার ন্যাগোসিয়েশানের কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপসহীন নেতা। আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন।

আব্দুল কাদের আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে তরুণদের 'ড্রাইভিং সীটে' থাকার কথা থাকলেও উল্টো গুটিকয়েক মানুষ দল কুক্ষিগত করে রেখেছেন। তার বক্তব্য অনুযায়ী, ওই আপসহীন নেতা নিজের আসনসহ চাওয়া আসনগুলো নিশ্চিত হলেই 'বিক্রি হতেও' সমস্যা দেখেন না।

তিনি আরও বলেন, দলের ভেতরে থাকা এই 'মাইনাসের রাজনীতি' এবং 'কোরামবাজির' কারণে অন্যদের ঘুম ভাঙবে। যদিও কাদের ২০টি আসনের জন্য চাওয়া নেতাদের তালিকা প্রকাশ করেননি।

রাবি প্রেসক্লাবের নেতৃত্বে ধ্রুব-জিসান

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ডিগ্রি চালুর লক্ষ্যে বাকৃবিতে পরামর্শ সভা

জৈব বালাইনাশক গবেষণায় বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা

দুই মাসেও চালু হয়নি ঢাকা কলেজ মসজিদের এসি, ভোগান্তিতে মুসল্লিরা

রিজেন্ট বোর্ড সদস্যের সঙ্গে পবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জুনিয়রকে হল ছাড়ার হুমকি ইবি বৈষম্যবিরোধী নেতার

নোবিপ্রবির ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজনীতিকীকরণ