হোম > শিক্ষা

বেসরকারি প্রাথমিকের সব পেন্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন সংক্রান্ত পেন্ডিং থাকা সব আবেদন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

ডিপিইর উপ-পরিচালক (উপবৃত্তি) নিখিল চন্দ্র হালদার স্বাক্ষরিত গত মঙ্গলবার এক চিঠিতে বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন সংক্রান্ত কার্যক্রম আইপিইএমআইএস সফটওয়্যারের এনজিপিএসআর মডিউলের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। তবে উপজেলা বা থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এখনো এসব সংক্রান্ত অসংখ্য আবেদন পেন্ডিং অবস্থায় রয়েছে।

ডিপিই জানিয়েছে, পেন্ডিং আবেদনগুলো যথাসময়ে নিষ্পত্তি না হলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। কারণ, ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’-এর ৫.৩ নম্বর শর্ত অনুযায়ী, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি অথবা নিবন্ধন থাকা বাধ্যতামূলক।

এ পরিস্থিতিতে আইপিইএমআইএস সফটওয়্যারের এনজিপিএসআর মডিউলের মাধ্যমে অনলাইনে করা আবেদনের পাশাপাশি অফলাইনে গৃহীত আবেদনসহ পেন্ডিং থাকা সব আবেদন দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

১১তম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে

চুয়েটের অচলাবস্থা নিরসনে পরামর্শক কমিটি গঠন ইউজিসির

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা