হোম > শিক্ষা

জান্নাতুলের মৃত্যুতে জাকসুর ভোট গণনা কক্ষে কান্নার রোল

আতিকুর রহমান নগরী

জান্নাতুল ফেরদৌস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার কাজে অংশ নিতে এসে মৃত্যু হয়েছে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল ৮টার দিকে ভোট গণনার জন্য সিনেট ভবনে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অকস্মাৎ এই মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভোট গণনা কক্ষে উপস্থিত নির্বাচনি কর্মকর্তাদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সহকর্মীর এমন অপ্রত্যাশিত বিদায়ে ভোট গণনার পরিবেশ মুহূর্তেই ভারি হয়ে ওঠে।

এ সময় নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম মাইকে ঘোষণা দিয়ে বলেন— এমন পরিস্থিতিতে আপনাদের সবার কাছে অনুরোধ করব, ওনার জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমরা যেহেতু একটা কাজের মধ্যে আছি, আমরা চাইলেও কাজটি অসম্পূর্ণ রাখতে পারছি না। আমাদের এই কাজটাও চালিয়ে যেতে হবে।

জান্নাতুল ফেরদৌসের জানাজা বাদ জুমা কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।

জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন।

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ