হোম > শিক্ষা

জানা গেল ৫ হলের নির্বাচিত ভিপি-জিএসদের পরিচয়

জাকসু নির্বাচন

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে চলছে ভোট গণনার কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ হলের মধ্যে ১৭টি হলের ভোট গনণার কাজ শেষ হয়েছে। এদের মধ্যে ৫ হলের ভিপি ও জিএস পদে নির্বাচিতদের তথ্য অনানুষ্ঠানিক ভাবে পাওয়া গেছে।

নির্বাচনে মীর মশাররফ হোসেন হলের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব। তিনি ১৫১ ভোট পেয়েছেন। জুবায়ের শাবাব বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী। এ ছাড় জিএস পদে জয় পেয়েছেন শাহরিয়া নাজিম রিয়াদ । তিনিও স্বতন্ত্র থেকে লড়াই করেছেন।

তার প্রাপ্ত ভোট ১৯২। এজিএস পদে জয় পেয়েছেন আরাফাত, তিনি পেয়েছেন ১৭৯ ভোট।

শহীদ সালাম-বরকত হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ৪৯ তম আবর্তনের রসায়ন বিভাগের মারুফ। সে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। ছাত্রদলের প্যানেলে তাকে রাখা না হলে বিদ্রোহী হয়ে নির্বাচন করেন।এদিকে জিএস পদে মো. মাসুদ রানা মিষ্টু। সে স্বতন্ত্র ভাবে নির্বাচন করেছেন।

১০ নং ছাত্র হল (সাবেক মুজিব হল) ভিপি পদে নির্বাচিত হওয়া আসিফ মিয়া ও জিএস পদে নির্বাচিত হওয়া মেহেদি হাসান দুইজনই স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন। এদিকে এজিএস পদে নির্বাচিত হওয়া নাদিম মাহমুদ শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি পদে নির্বাচিত হওয়া মো. রাকিবুল ইসলাম স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন। তবে জিএস পদে নির্বাচিত হয়েছেন আলী আহমদ স্বতন্ত্র থেকে নির্বাচন করলেও সে শিবির হিসাবে পরিচিত। এদিকে এজিএস পদে নির্বাচিত হওয়া লাবিব স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন।

আ.ফ.ম. কামালউদ্দিন হল সংসদ ভিপি পদে জয় পেয়েছেন দর্শন বিভাগে জিএম রায়হান কবীর ও জিএস পদে আবরার শাহরিয়ার। তারা দুইজনই স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন।

আলবেরুনি হলে ভিপি পদে নির্বাচিত হওয়া মুন্তাসির খান অর্পণ স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন।

আবাসিক হলে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

ইউজিসির নতুন চেয়ারম্যান ড. মামুন আহমেদের যোগদান

আট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সমালোচনা

জবির অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. রইছ উদ্দীন

ঢাবির কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবুল কালাম সরকার

ঢাবি উপাচার্য হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন ওবায়দুল ইসলাম

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

আরবি বিশ্ববিদালয়ের ভিসি হলেন অধ্যাপক আবু জাফর খান

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান

আনন্দ, স্মৃতি ও সম্প্রীতির মেলবন্ধন