হোম > শিক্ষা

টিএসসিতে খালেদা জিয়ার জন্য ছাত্রদলের দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় টিএসসি চত্বরে আয়োজিত এ দোয়া মাহফিলে কোরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাসে তাঁর ভূমিকা অবিস্মরণীয়। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন নেতৃত্ব দেশের রাজনীতিতে একটি আলাদা উচ্চতা তৈরি করেছে।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে গত ২৩ নভেম্বর তিনি শেষ দফায় হাসপাতালে ভর্তি হন এবং এক মাসের বেশি সময় দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। তবে সব চিকিৎসা চেষ্টা ব্যর্থ করে তিনি চিরবিদায় নেন।

দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ছুটিতে ব্যাহত হয় শিক্ষার্থীদের পড়াশোনা

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জবির অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য-ট্রেজারার নিয়োগ দিতে হবে