হোম > শিক্ষা

আম্মুর সবচেয়ে প্রিয় মানুষ আজ জাকসুর জিএস

মাজহারুলকে নিয়ে সেই ছোট ভাই ফাইয়াজের পোস্ট

আতিকুর রহমান নগরী

জাকসুর জিএস মাজহারুল ইসলাম ও তার ভাই জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা ফাইয়াজ। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন মাজহারুল ইসলাম। তিনি ছাত্রশিবিরের সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন।

জাকসুর জিএস মাজহারুল ইসলামকে নিয়ে জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা ও তারই ভাই হাসনাতুল ইসলাম ফাইয়াজ একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন—‘আম্মুর সবচেয়ে প্রিয় মানুষ আজ জাকসুর জিএস।’

ভাইয়ের এ অর্জনে উচ্ছ্বসিত ফাইয়াজ নিজের ফেসবুক পেজে লেখেন—একদিন আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, আম্মু, আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? কোনো দ্বিধা না করে তিনি বলেছিলেন, ‘ফাহিম’। সেই আম্মুর সবচেয়ে প্রিয় মানুষ আজ জাকসুর জিএস নির্বাচনে জয়ী হয়েছেন।’

ফাইয়াজ বিশ্বাস করেন—তার ভাই শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠা, অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা এবং মতামতের বৈচিত্র্যকে অগ্রাধিকার দেবেন।

ফাইয়াজ উল্লেখ করেন—মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয় জীবনে বিএনসিসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্লাটুনের সিইউও ও ক্যাডেট ইনচার্জ, বিতর্ক সংগঠন জেইউডিওর সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও অ্যাকাডেমিক প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করেছেন।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে ফাইয়াজ লেখেন,‘ভাইয়া সেই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমাকে টর্চার করে ভাইয়ার লোকেশন জানতে চেয়েছিল। আমার কাছ থেকে না পেয়ে তারা ভাইয়ার মোবাইল ট্র্যাক করেছিল, কিন্তু কৌশলী হওয়ায় ভাইয়াকে ধরতে পারেনি।’

পোস্টে আরো লেখা ছিল—‘সবাই দোয়া করবেন, আমার আম্মুর সবচেয়ে প্রিয় মানুষকে যেন জাকসুতেও শিক্ষার্থীরা তাদের প্রিয় হিসেবে গ্রহণ করতে পারেন। আল্লাহ যেন ভাইয়ার লক্ষ্য ও উদ্দেশ্য কবুল করেন।’

এদিকে জুলাই আন্দোলনের সময়ে ফাইয়াজের এক ছবি নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রিজনভ্যান থেকে নামানো এক কিশোর, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে, দুই হাত সাদা রশিতে বাঁধা, হাতে কাপড়ের ব্যাগ। ছবির সেই কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ তখন ছিলেন মাত্র ১৭ বছরের, ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ফাইয়াজ তিন ভাইয়ের মেজ। বড় ভাই মাজহারুল ইসলাম (ডাক নাম ফাহিম) এবার জাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হন।

ঢাবির ৫৪তম সমাবর্তনে গলাকাটা ফি নির্ধারণ করে শিক্ষার্থীদের জিম্মি করা চলবে না: মুসাদ্দিক

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ

ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি, আবেদন শুরু ১ নভেম্বর থেকে

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সহযাত্রী

খেলাধুলার মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

সাবিকুন নাহার তামান্নাকে অভিনন্দন জানালেন সাদিক কায়েম

দেশের শীর্ষস্থানীয় আলেমদের কাছে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাবনা