হোম > শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে অধিকারকর্মী ড. শহিদুল আলমের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী ও অধিকারকর্মী ড. শহিদুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১ এপ্রিল) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে ফটোগ্রাফি, চলচ্চিত্র ও মাল্টিমিডিয়া শিক্ষার উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ এশিয়ার খ্যাতিমান ফটোগ্রাফি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট-এর মধ্যে যৌথ উদ্যোগে শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পাঠশালার অধ্যক্ষ অধ্যাপক খ ম হারুনও উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের গণমাধ্যম, ফটোগ্রাফি, চলচ্চিত্র এবং মাল্টিমিডিয়া শিক্ষার আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন তারা। এ লক্ষ্যে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলন আয়োজনের বিষয়েও মতবিনিময় হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পাঠশালা দেশে ফটোগ্রাফি ও ভিজ্যুয়াল মিডিয়া শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে পাঠশালার শিক্ষা কার্যক্রমের সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।

৭ জানুয়ারি নয়, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ

তিন বছরে ঢাবিতে চীনা শিক্ষার্থী বেড়েছে ৭৩ শতাংশ

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের বৈঠক

রাইড শেয়ারিংয়ের উপার্জিত অর্থে ঢাবি শিক্ষার্থীর ফরম ফিলাপ করালেন ছাত্রদল নেতা

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, শিক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

ক্ষমতার দাপট দেখিয়ে কেউ ঢাবিতে টিকে থাকতে পারেনি: উপাচার্য

উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন