হোম > শিক্ষা

সবাইকে নিয়ে কাজ করতে চান রাকসুর নতুন ভিপি-জিএস

আতিকুর রহমান নগরী

ফলাফল ঘোষণার পর রাকসুর নতুন ভিপি-জিএস-এজিস

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, তিনি সবাইকে নিয়েই কাজ করতে চান। যারা পরাজিত হয়েছেন, তাদেরও পরামর্শ নেবেন। নবনির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মারও একই প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শুক্রবার সকালে রাকসু নির্বাচনের ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ভিপি জাহিদ বলেন, যারা বিজয়ী হয়েছেন, তাদের এই বিজয় নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করা এবং শিক্ষার্থীদের ‘ম্যান্ডেট’ অনুযায়ী কাজ করার আহ্বান জানাই। নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক। আমরা সবাই মিলে এই ক্যাম্পাসকে গড়ে তুলব।

নবনির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মার বলেছেন, শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে। তারা মনে করেছে আমি তাদের জন্য কাজ করতে পারব। এ জন্য শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিন ধরে আমাদের যে ভাই-বোনেরা বিভিন্ন লড়াই-সংগ্রাম করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে সরব ছিলেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।

ক্যাম্পাসে কোনো ‘শত্রু নেই’ মন্তব্য করে তিনি বলেন, সবাই আমাদের সহযোদ্ধা। সবাইকে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ব। আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাই একসঙ্গে কাজ করব।

নিজের এই বিজয় আম্মার উৎসর্গ করেছেন ‘আধিপত্যবিরোধী’ লড়াইয়ে থাকা সবাইকে। তিনি বলেন, ফিলিস্তিনের নির্যাতিতদের আমি এই বিজয় উৎসর্গ করছি। একই সাথে আমার বাবাকে, যিনি নির্যাতিত হয়ে কারাবরণ করেছেন। আমার মাকে, যিনি আমার আন্দোলন-সংগ্রামে সব সময় পাশে থেকেছেন, পরামর্শ দিয়েছেন।

শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই