হোম > শিক্ষা

মেডিকেলে ভর্তির ভুয়া প্রশ্নফাঁসে কলেজছাত্র গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

দেশের মেডিকেল কলেজের এমবিবিএস ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার। এ পরীক্ষা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসে জড়িত ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারের নাম- নাজমুল এহসান নাঈম।

বৃহস্পতিবার ময়মনসিংহ সদর এলাকা থেকে ময়মনসিংহ জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ময়মনসিংহ থেকে নাজমুল এহসান নাঈম নামের একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, গ্রেপ্তারকৃত নাঈম ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সে তার ফেসবুক পোস্টে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নের অংশ দিয়েছে তা ভুয়া।

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব