হোম > শিক্ষা

পলিটেকনিক শিক্ষার্থীদের রাইজ ইন রেড কর্মসূচি আজ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

কারিগরি শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী শনিবার সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট এর মূলগেইট কালো কাপড় দিয়ে ঢেকে দেয়া হবে।

শুক্রবার দিবাগত মধ্যেরাতে কারিগরি ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেইজে নতুন কর্মসূচি সম্বলিত বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে বলা হয়- শনিবার, সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে সকাল ১১টা ৩০ মিনিট থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে।

এই কর্মসূচির আওতায় কুমিল্লায় ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হওয়ায় প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে।

পাশাপাশি, কারিগরি সেক্টরের বৈষম্য ধ্বংস ও ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে জনদুর্ভোগ সৃষ্টি না করে মহাসড়কের দুই পাশে বা গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ কর্মসূচি পালন করবে ।

গত বুধবার ঢাকাসহ সারা দেশে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেন কারিগরি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বৈঠক হলেও সে বৈঠকে আশানরূপ ফল না পাওয়ায় গতকাল শুক্রবার ঢাকা সহ সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে বাদ জুমা কাফনের কাপড় মাথায় বেঁধে গণ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আ.লীগ আমলে জবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন

নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

মুজিব বেঁচে থাকলে বাংলাদেশে এখনো ৪টি পত্রিকা থাকতো

জাবিতে জুলাই হামলা: ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি

গোপনে বিয়ে, স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

রাসায়নিকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত সবজি উৎপাদন

মাদকসেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

জাবিতে জুলাই আন্দোলনে হামলার মদতদাতা শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে শাস্তি

শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী