হোম > শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করেন লেখক, সাংবাদিক ঢাকা কালচারাল একাডেমির চেয়ারম্যান সাইফুল ইসলাম মিঠু। মঙ্গলবার স্কুল শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সঠিক মাপ ও সঠিক রঙের পতাকা তুলে দেন তিনি।

এসময় সাইফুল ইসলাম মিঠু বলেন, জাতীয় পতাকা আমাদের গৌরবের প্রতিক। জাতীয় পতাকার সঠিক মাপ সম্পর্কে অনেকেই সচেতন নন। পতাকার সঠিক মাপ, সঠিক রং সম্পর্কে সচেতনতা ও জাতীয় পতাকার প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা থাকা জরুরি। নতুন প্রজন্মকে সচেতন করতে এ উদ্যোগ গ্রহণ করেছি।

এদিন স্কুল, কলেজ ও মাদরাসায় জাতীয় পতাকা বিতরণকালে শিক্ষার্থীদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। বিরাজ করে এক উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- যাত্রাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, বিশিষ্ট সমাজসেবক তাজুল ইসলাম, শিক্ষক পারভীন সাথী, বিথিকা বিশ্বাস, নাইমুর রহমান জীবন ও স্থানীয় বিশিষ্টজনরা।

বাকৃবির নতুন উপাচার্য ড. রফিকুল ইসলাম

ফিবোনাচ্চি অলিম্পিয়াডে সোনারগাঁও ইউনিভার্সিটির তিনটি জাতীয় পদক অর্জন

জাকসুর দাবিতে থিসিস ভাতা ১০ গুণ বাড়ল

সিএনজির ভাড়া বাড়ানোর প্রতিবাদে চবির প্রধান ফটকে চাকসুর তালা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডিতে ভর্তি আবেদন শুরু

জবির দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় পুকুরে ডুবে দুই নারীর মৃত্যু

সুমাইয়া-তাহমিনা হত্যার এক বছর, দ্রুত বিচার চান কুবির সহপাঠীরা

ইবিতে সংঘর্ষের দুই দিন পর শিবির-ছাত্রদলের সমঝোতা

জুলাই গণঅভ্যুত্থানকে বিদ্রুপকারী চবি শিক্ষক বরখাস্ত

ডিজিটাল লার্নিং উইকে অংশ নিতে ফ্রান্স গেলেন শিক্ষামন্ত্রী