হোম > শিক্ষা

এমপিও-পদোন্নতির বিষয়ে সতর্কতা জারি করল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

স্টাফ রিপোর্টার

মাদ্রাসার এমপিও ও পদোন্নতিসহ বিভিন্ন কার্যক্রমের জন্য অর্থ লেনদেন করে প্রতারিত না হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। রোববার অধিদপ্তরের সরকারি ও সিনিয়র মাদ্রাসা শাখার জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। এতে সই করেছেন প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক।

জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও সংক্রান্ত কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে।

এছাড়া এমপিওভুক্তকরণ, বিভিন্ন সংশোধন এবং পদোন্নতি বা অন্য যে কোন বিষয়ে বিদ্যমান বিধি-বিধান অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম সম্পন্ন করা হয়। এখানে কোনো প্রকার অবৈধ তদবির বা অর্থ লেন-দেনের সুযোগ নেই।

এতে আরো বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কোনো কাজের জন্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গবেষণাক্ষেত্রে অবদানের জন্য ঢাবির ৬২ অধ্যাপককে সম্মাননা প্রদান

দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তির ফরম পূরণের সময় বৃদ্ধি

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব আরো গভীর করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ

রোহিঙ্গা গণহত্যার বিচার ও প্রত্যাবাসনের দাবিতে জাবিতে ‘মার্চ ফর রোহিঙ্গা’

অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

জবিতে লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা